রাজধানীর গুলশান আবাসিক এলাকার
গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজের নিয়ন্ত্রণ নিতে গুলশান সোসাইটি অফিসে ঢুকে প্রতি
মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার
করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় খিলক্ষেত থানার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল
এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আনোয়ার
(৩০), মো. নাজমুল (২৫) ও মো. জিদান মিয়া (১৯)।
রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা
মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার ম...