অংশীজনদের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সুপারিশ উপেক্ষা করে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং খসড়া গুম প্রতিরোধ ও প্রতিকার আইন মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদন দেওয়ায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, পতিত শাসনামলের গুম-খুনসহ বহুমাত্রিক মানবাধিকার লঙ্ঘনের অভিজ্ঞতা থেকে সরকার ও ক্ষমতাসীন দল কোনো শিক্ষা নিয়েছে কি না, সন্দেহ রয়েছে।
গতকাল বুধবার এক বিবৃতিতে এমন উদ্বেগের কথা জানায় টিআইবি।
সংস্থাটি বলছে, অনুমোদিত দুই খসড়া আইনে বেশ কিছু ইতিবাচক বিষয় রা...