গুমের অভিযোগের তদন্তে
অভিযুক্ত কোনো বাহিনীর বদলে অন্য কোনো বাহিনীকে দায়িত্ব দিলেই তদন্ত স্বাধীন ও
নিরপেক্ষ হয় না বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
সংগঠনটি বলেছে, গুমের ঘটনায় সত্য উদঘাটন, দায় নির্ধারণ, বিচার এবং ভুক্তভোগী ও তাদের
পরিবারের কার্যকর প্রতিকার নিশ্চিত করতে অভিযুক্ত ব্যক্তি, বাহিনী ও সংশ্লিষ্ট
প্রাতিষ্ঠানিক প্রভাব থেকে সম্পূর্ণ স্বাধীন একটি কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করতে
হবে। এ জন্য ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’-এর ধারা ১৪ পুনর্বিবেচনারও দাবি
জান...