প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান গুরুতর অসুস্থ। রাজধানীর
একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে
পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান তাকে। তার স্ত্রী জিন্নাত আরা জামান জানিয়েছেন,
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রফিকউজ্জামান। সম্প্রতি পড়ে গিয়ে দুর্বল হয়ে পড়েন। স্মৃতিশক্তি
কমে যাওয়ার পাশাপাশি কথা জড়িয়ে যাচ্ছিল। চলতি মাসের শুরুতে তার ভার্টিগো রোগ শনাক্ত
হয়। সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষার প্রতিবেদনও সন্তোষজনক ছিল না।
আরও প...