দিনাজপুর সদরের বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ জনকে আটক করেছে স্থানীয়রা।আজ বুধবার সকাল ৬টার দিকে বনতারা গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়।খবর পেয়ে ২৯ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে।২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানিয়েছেন, আটক ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ক...