দক্ষিণ-পূর্ব দিল্লির কিলোকরি এলাকায় নিজ বাড়ির বাইরে রবিবার গভীর রাতে চিৎকার-চেঁচামেচি ও হইচইয়ে আপত্তি জানিয়েছিলেন মণিপুরের পরিচিত গিটারবাদক ও গায়ক চোংথম বিক্রম সিংহ। অভিযোগ, সেই আপত্তির জেরেই একদল যুবক তাকে তাড়া করে বাড়ির তিনতলায় নিয়ে গিয়ে করিডরে বেধড়ক মারধর করে। গুরুতর আহত ৫৪ বছরের বিক্রম সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১১টার দিকে। স্ত্রী জোশনা ও ২০ বছরের ছেলে ইয়াইফাবাকে নিয়ে তিনতলার ভাড়া বাড়িতে থাকতেন বিক্রম। আবর্জনা ফেলতে নিচে নেমে তিনি দেখে...