ব্যয় সংকোচনে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত গাড়ি ঋণের সুবিধা তো আগেই
বন্ধ করা হয়েছিল। এবার সেসব গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ব্যয়ও কমানোর সিদ্ধান্ত
নিতে যাচ্ছে সরকার। এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন হতে পারে মঙ্গলবার। যেখানে গাড়ির
রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করা হবে।
এর আগে গত ৯ জুলাই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে
চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়।
অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ জাকির হোসেনের সই করা ওই চিঠিতে বলা
হয়, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মূল্...