সাভারের আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে পোশাকশ্রমিকরা ফের মিছিল ও বিক্ষোভ করেছে। এ সময় সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।আজ বৃহস্পতিবার সকালে সাভারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উলাইল, রেডিও কলোনি, হেমায়েতপুর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল ও কাঠগড়া এ...