তিন দফা দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সংঘর্ষে পুলিশ ও দুই সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।আজ বুধবার সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও পদ্...