আধুনিক গগনচুম্বী অট্টালিকা, চাকচিক্যময় জীবনযাত্রা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া— সব মিলিয়ে কুয়েত আজ এক উন্নত প্রযুক্তির আধুনিক রাষ্ট্র। তবে এই যান্ত্রিক উৎকর্ষের আড়ালে কুয়েতিরা পরম যত্নে আগলে রেখেছে তাদের হাজার বছরের শিকড়। শিকড়ের টানে প্রতিদিনকার ব্যস্ততা ভুলে ঐতিহ্য টিকিয়ে রাখার অন্যতম সুন্দর নিদর্শন হলো তাদের পারিবারিক ও সামাজিক মজলিস ‘দিওয়ানিয়া’।
সাধারণত প্রতিটি কুয়েতি বাড়ির প্রধান ফটকের পাশেই আলাদা একটি সুবিশাল অভ্যর্থনা কক্ষ বা ভবন থাকে, যা দিওয়ানিয়া নামে পরিচিত। সপ্তদশ শতাব্দী থেকে...