ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন নেছার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দুই শিক্ষার্থীর হলের সিট বাতিলসহ বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ আন্দোলনে প্রায় আট ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন অধ্যক্ষ।কলেজটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম আগামীর সময়কে জানিয়েছেন, কোনো কারণ ছাড়াই হলের ২০২০-২১ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীর সিট বাতিল করেছেন অধ্যক্ষ মেহেরুন নেছা। পরে এ বিষয়ে জানতে চাইলে তিনি শিক্ষা...