মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি পোশাক কারখানার মালিক আনোয়ার মাঝিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ নামের একটি পোশাক কারখানার মালিকের ব্যক্তিগত অফিসকক্ষে ধর্ষণের ঘটনা ঘটে বল...