গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের নিট পোশাক খাতে উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানি আদেশ বাতিল ও কমে যাওয়ার ঝুঁকিতে পড়েছে কারখানাগুলো। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) এক জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ নিট পোশাক রপ্তানিকারক গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে রপ্তানি আদেশ বাতিল বা কমে যাওয়ার কথা জানিয়েছেন।বিকেএমইএর সক্রিয় সদস্য কারখানার প্রায় ২০ শতাংশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি সারসংক্ষেপে এ চিত্র উঠে এসেছে। তথ্যদাতাদের মধ্যে নারায়ণগঞ্জের কারখানা ৪৫-৪...