স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ব্রাজিল জাতীয় দলকে নিয়ে একটি বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে সাধারণত যে উদ্দীপনা জড়িয়ে থাকে, প্রতিবেদনটিতে তার ছিটেফোঁটাও নেই। বরং কার্লো আনচেলত্তির কাজকর্ম ঘিরে অবিশ্বাস, সমালোচনা আর সংশয়ের এক গভীর ছবি তুলে ধরেছে পত্রিকাটি।‘লিটল ফেইথ: ব্রাজিলস ভিশন অ্যাজ দে প্রিপেয়ার টু ফেস স্কটল্যান্ড’ শিরোনামে সাংবাদিক টম স্যান্ডারসন এমন একটি দলের চিত্র এঁকেছেন যারা...