নব্বইয়ের শেষ আর দুই হাজারের দশকের শুরুতে বলিউড মানেই ছিল ইমরান হাশমি আর হিমেশ রেশমিয়ার জাদুকরী যুগলবন্দি। ‘আশিক বানায়া আপনে’ থেকে শুরু করে ‘ঝলক দিখলা যা’ এই জুটির গান ছাড়া তখন প্রেম কিংবা বিরহ কোনো কিছুই যেন জমত না। দীর্ঘ ২১ বছর পর আবারও এক ফ্রেমে ধরা দিলেন বলিউডের এই আইকনিক জুটি। আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রচারণায় ‘ইন্ডিয়ান আইডল লেজেন্ডস রিটার্ন’-এর মঞ্চে হাজির হয়ে নস্টালজিয়ায় ভাসলেন দুজনেই।দীর্ঘ দুই দশক পর এই পুনর্মিলন নিয়ে উচ্ছ্বসিত ইমরান হাশমি বলেছেন, ‘দেরিতে হলেও দারুণভাবে ফেরা হল...