গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৫ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজের সংযোগ সড়ক উদ্বোধনের মাত্র এক মাসের মাথায় ধসে পড়েছে। এতে নির্মাণকাজের মান, তদারকি ও সংশ্লিষ্টদের জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।উপজেলার সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় নির্মিত ব্রিজটির এক পাশের সংযোগ সড়ক হঠাৎ ধসে...