মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফা গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, হামাস ‘প্রকৃত অর্থে’ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।
গত মাসে ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’ দাবি করেছিল, গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ‘সম্পূর্ণ নিরস্ত্রীকরণ’ নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে।
তবে হামাস জানিয়েছিল, ইসরায়েল সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করে গাজা থেকে সেনা সরিয়ে নিলেই কেবল তারা...