কথা
ছিল কর্ণফুলী টানেল এলাকা সাজবে সবুজে। ৭৮টি স্পটে লাগানো
হবে বাহারি জাতের গাছ। কোথায় কতটি,
কোন প্রজাতির— তা ঠিক করতে
নেওয়া হয়েছিল পরিবেশবিজ্ঞানীর পরামর্শও। গাছ লাগানোর সে
গল্পে শেষ পর্যন্ত গাছই
থাকল না। থাকল শুধু
বিল। প্রকল্পে গাছের জন্য যেখানে বাজেট
ছিল ১৯ লাখ ৬৫
হাজার, সেখানে শেষ পর্যন্ত বিল
দেওয়া হয়েছে ৪৯ কোটি ৩৬
লাখ টাকা। প্রাথমিক হিসাবের প্রায় ২৫১ গুণ। অথচ
শুরুতে গাছ না লাগিয়েই
বিল হাপিস করে দেন ঠিকাদার।
অডিটে ধরা পড়ার পর
করা হয় নামমাত্র বৃক্ষরোপণ।
৭৮টি
স্পটের মধ্যে...