মায়ের
গর্ভে থাকা শিশুর ফুসফুসে
বড় হচ্ছিল একটি টিউমার। সেটি
শিশুর হৃৎপিণ্ড ও ফুসফুসের ওপর
সৃষ্টি করছিল চাপ। এমনকি পেটেও
জমছিল অতিরিক্ত তরল। এই অবস্থায়
বিশেষ সুচের সাহায্যে গর্ভেই টিউমারটি ছোট করে শিশুটিকে
সুস্থভাবে জন্ম নেওয়ার সুযোগ
করে দিয়েছে একদল চিকিৎসক। সাউথ
চায়না মর্নিং পোস্টের গত সোমবারের প্রতিবেদনে
জানানো হয়েছে, এই অস্ত্রোপচার করেছে
চীনের শেনজেন ও হংকংয়ের চিকিৎসকদের
একটি যৌথ দল।
শেনজেন
বাওআন নারী ও শিশু
হাসপাতাল এবং চাইনিজ ইউনিভার্সিটি
অব হংকংয়ের যৌথ উদ্যোগে সম্পন্ন এ পদ্...