নেত্রকোনা পৌরসভার কুরপাড় মীরবাড়ি এলাকায় বিদ্যুতায়িত একটি বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে একটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, খুঁটিতে বিদ্যুৎ প্রবাহ থাকার বিষয়টি আগেই কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।আজ রবিবার সকালে পৌরসভার কুরপাড় মীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গরুর মালিক সৈয়দ নবীউল আলম দীপু বলেছেন, ‘বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে আসতেই তার গরুটি ঘটনাস্থলেই মার...