নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় আফরিন আক্তার নামে ১৩ বছর বয়সী এক কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার মামির বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় কিশোরীর মামা ও মামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাকির হোসেন ও তার স্ত্রী সোনিয়া আক্তার। আগামীকাল বুধবার তাদের আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।স্থানীয়রা জানালেন, কান্দাপাড়া গ্রামের রওশন...