রাজশাহীর
গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি অরক্ষিত
পরিত্যক্ত কূপে পড়ে মারা গেছে একটি মহিষ।
গত বছরের
ডিসেম্বর মাসে তানোরে একই ধরনের একটি উন্মুক্ত কূপে পড়ে মারা গিয়েছিল দুই বছরের
শিশু সাজিদ। সেই ঘটনা তোলপাড় তুলেছিল সারা দেশে। পরে পরিত্যক্ত বোরহোল দ্রুত
বন্ধের নির্দেশ দেওয়া হলেও বাস্তবে অনেক কূপ এখনো রয়ে গেছে ঝুঁকিপূর্ণ অবস্থায়।
স্থানীয়দের অভিযোগ, সেই অবহেলারই আরেকটি মর্মান্তিক পরিণতি ঘটেছে এবার।
শনিবার (২৭ জুন)
বিকেলে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের শাহ...