যে ঘরে কিছুক্ষণ আগেও ছিল মা-বোনদের হাসি-কথার আওয়াজ, সেই ঘরই এখন
যেন নিস্তব্ধ মৃত্যুকূপ। মেঝেজুড়ে রক্ত, স্বজনদের আহাজারি— সব মিলিয়ে এক
বিভীষিকাময় দিন পার করলেন রায়পুরের সিফাত। একদিনের ব্যবধানে মমতাময়ী মা ও আদরের
বোনদের হারিয়ে নিঃস্ব তিনি।
লক্ষ্মীপুরের
রায়পুরে বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় স্তব্ধ গোটা
দেশ। নৃশংস এই হামলায় নিহত হয়েছেন শাহিনুর বেগম (৪২) এবং তার তিন মেয়ে সায়মা
আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিপা আক্তার (৮)। এদিকে হামলার পর পালানোর সময় স্থানীয়
জনতা...