পটুয়াখালীতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে গণঅধিকার পরিষদের গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতিকে ধরেছেন স্থানীয়রা। তার নাম মো. মনির মীর। তিনি সাবেক ইউপি সদস্যও।আজ বৃহস্পতিবার গভীর রাতে গলাচিপার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে আটক করে। আটক মনির মীর গোলখালী ইউনিয়নের পূর্ব গোলখালী গ্রামের আ. কাদের মীরের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে নলুয়াবাগী গ্রামের কয়েকজন জেলে ৮ নম্বর ওয়ার্ডের মজি...