মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান। একই সঙ্গে ডাকাতির মামলা রেকর্ড করে দ্রুত অপরাধী শনাক্ত, ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারকি এবং অন্যান্য মামলার নিষ্পত্তির হার বাড়ানোর গুরুত্ব দিয়েছেন তিনি।আজ মঙ্গলবার বিকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মাঠপর...