সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খোয়াই নদের গেট খুলে দিয়েছে ভারত’— দাবি করে একটি বন্যার ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ভিডিওটি দেখে সীমান্তসংলগ্ন এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ভিডিওটি খোয়াই নদের বা সাম্প্রতিক কোনো ঘটনার নয়; বরং এটি ২০২৪ সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিন্ধু নদের গুড্ডু বাঁধে পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে সৃষ্ট বন্যার একটি পুরনো দৃশ্য।আসল ভিডিওর উৎস অনুসন্ধানভাইরাল হওয়া ভিডিওটির সত্যত...