মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন এবং পতিত স্বৈরাচারের গণহত্যার বিচার দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। সমাবেশ থেকে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার এবং গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়নের দাবি জানান দলটির নেতারা।আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে খেলাফত মজলিসের মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম ফরায়জীর সভাপতিত্বে পবিত্র কোরআন...