খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা ও হেনস্থার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, গত ২৬ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগে প্রশিক্ষণরত ডা. জিল্লুর রহমান ইএনটি (নাক, কান, গলা) বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ম জাফর সালেহ ও বহিরাগত ডা. মো. শফিউল আলম ডেভিডের নেতৃত্বে কয়েকজন ব্যক্তির হাতে হামলা ও হে...