ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কোনো শিক্ষক জড়িত কি না- তা অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনুর রশিদ খান।বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও নানা সূত্রের খবরে জানা গেছে- শ...