ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানের দুই শতাধিক খুদে শিক্ষার্থীর জন্য ব্যতিক্রমী ভোজের আয়োজন করা হয়েছে। শিশুদের জন্য পরিবেশন করা হয় সাদা ভাত, মোরগের মাংস, ডিম ও মুগডাল। খাবার শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় চকলেট।আজ রবিবার এ আয়োজন করেন যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী শামীমা...