পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্যবসা
পরিচালনা করতে পারবেন দেশের ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা। তাদের কার্যক্রম অব্যাহত
রাখার সিদ্ধান্ত জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের যুগ্ম
সচিব ড. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পরিপত্রে জারি করা হয় এ নির্দেশনা।
পরিপত্রে বলা হয়েছে, পরবর্তী
নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুচরা বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার
কিনে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারবেন কৃষকের কাছে। দেশের ৪ হাজার ৮০০
বিসিআইসি সার ডিলারের অধীনে এসব খুচর...