পাবনার ঈশ্বরদীর ঐতিহ্যবাহী পাকশী আমতলা মাঠ—এই নামটির সাথে জড়িয়ে আছে বহু মানুষের আবেগ ও স্মৃতির মেলবন্ধন। এই ঐতিহাসিক মাঠের পাশেই গড়ে উঠেছে একটি ব্যতিক্রমী খাবার হোটেল, যার নাম ‘হোটেল কিছুক্ষণ’। আর এই হোটেলের মালিক ও একমাত্র রাঁধুনি আতিয়ার রহমান। যিনি তার সুস্বাদু ভুনা খিচুড়ি দিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে প্রায় লাখ টাকার খিচুড়ি বিক্রি করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই আতিয়ার রহমান এই এলাকায় খাবারের ব্যবসা পরিচালনা করে আসছেন। এর আগে তিনি...