দেশে দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন।
আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন মানুষের সংখ্যা বেড়ে হতে পারে ১ কোটি ৮১
লাখ। এর মধ্যে ৭ লাখ ৮৭ হাজার মানুষ থাকবেন জরুরি অবস্থায়।
গতকাল সোমবার খাদ্য মন্ত্রণালয়, জাতিসংঘের
খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিডএফপি), অ্যাকশন
এগেইনস্ট হাঙ্গার, সেভ দ্য চিলড্রেন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন...