ধান, গম ও ভুট্টার উৎপাদন বাড়ছে। সরকার বলছে, তাদের গুদামেও রয়েছে বিপুল খাদ্যশস্য। তারপরও দেশের প্রায় ২ কোটি মানুষ চলতি মাস থেকে আগামী ডিসেম্বরের মধ্যে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই উদ্বেগজনক চিত্র। গত ৪ সেপ্টেম্বর প্রতিবেদনটি প্রকাশিত হয়।
এখানে সংকটটা খাবারের অভাবে নয়, বরং খাবার কেনার সামর্থ্যে। এফএও বলছে, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বাজারে পর্যাপ্ত খাদ্য থাকলেও নিম্ন আয়ের অনেক পরিবারের পাতে তা ঠিকমতো পৌঁ...