পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘কোডিং সিস্টেম’ চালু করা হয়েছে।এ পদ্ধতিতে পরীক্ষার্থীর রোল নম্বরের পরিবর্তে উত্তরপত্রে নির্দিষ্ট কোড ব্যবহার করা হবে। ফলে খাতা মূল্যায়নের সময় পরীক্ষকের কাছে পরীক্ষার্থীর পরিচয় গোপন থাকবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৫৪তম একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং সিস্টেম চালুর বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হয়। পরে ৭৫তম রিজেন্ট বোর্ডের সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।ই...