খাগড়াছড়িতে গত রাতে (শুক্রবার দিবাগত রাত) ভারি বর্ষণে খাগড়াছড়ি জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত ও দীঘিনালা উপজেলায় বন্যা হয়েছে।
দীঘিনালায় অবস্থিত আবহাওয়া অফিস জানিয়েছে, গতরাতে তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।আজ শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ, উত্তর গঞ্জপাড়া, রাজ্যমনি পাড়া, মুসলিমপাড়া, বাজারের নিম্নাঞ্চল পানিতে ডুবে যায়। তখনো পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছিল।
ভুক্তভোগীরা জানিয়েছেন, ভোর চারটা থেকে পানি বৃদ্ধি পাচ্ছিল। নিম্নাঞ্চলের মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।...