নরসিংদীর মনোহরদীতে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে খতমে নবুওয়াত মহাসম্মেলন। সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিং করেছেন আয়োজকেরা।আজ শুক্রবার বিকেল ৩টায় মনোহরদীতে খতমে নবুওয়াত বাস্তবায়ন কমিটি বাংলাদেশের উদ্যোগে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা শওকত আলী কাসেমী, সদস্যসচিব মাওলানা সফিউল্লাহ, যুগ্ম আহ্বায়ক মাওলানা তালহা বিন ফখরুদ্দীন, মাওলানা আবদুল্লাহ মুহতামীম, অর্থসচিব হাফেজ মুহাম্মদ আবদুস সাত্তার, ম...