প্রতিদিন সংবাদপত্রের পাতায় এবং টেলিভিশন বা সামাজিক মাধ্যমের স্ক্রিনে, যখন কোনো কন্যাসন্তানের ওপর নির্যাতন, নিগ্রহ কিংবা হত্যার খবর ভেসে ওঠে, তখন শুধু একটি নিষ্পাপ জীবনই শেষ হয় না বরং ধূলিসাৎ হয়ে যায় রাষ্ট্রের মানবিকতার ভিত, প্রশ্নের মুখে পড়ে আমাদের সামষ্টিক বিবেক। বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরত...