নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে থানার সাব-ইন্সপেক্টর হাসনাঈন আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।আড়াইহাজার থানার ওসি মো. সবজেল...