বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে মনুমেন্তালে চলছিল লিওনেল মেসির বিদায়ী আয়োজন। সেই সময় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়াকে লক্ষ্য করে বিদ্রুপ স্লোগান দেন একদল সমর্থক।ম্যাচ শেষে ড্রোন শোর সময়ও একই স্লোগান শোনা যায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওনের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শুরুর আগে দর্শকেরা স্টেডিয়ামে প্রবেশের সময় স্লোগান দেন, ‘চিকি তাপিয়া, তুমি বিশ্বাসঘাতক; চিকি তাপিয়া, তুমি দুর্নীতিবাজ।’মনুমেন্তালের সেন্টেনারিও গ্যালারির ওপরের অংশ থে...