কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের নির্মাতা অ্যানথ্রোপিক শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে প্রায় ১০০ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে প্রাথমিকভাবে প্রত্যাশিত ২ ট্রিলিয়ন ডলারের পরিবর্তে প্রতিষ্ঠানটির সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুযায়ী, আইপিওতে ৭৮ ডলার পর্যন্ত দামে ৮২৫ মিলিয়ন শেয়ার বিক্রি করে ৬৪ দশমিক ৪ বিলিয়ন ডলার সংগ্রহ করতে চায় ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। পাশাপাশি গুগলের মূ...