ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুদের একটি ক্যান্সার হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকট বিস্ফোরণ ও তীব্র কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়লে হাসপাতালের রোগী ও স্বজনরা বেরিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেইন কেরমানপুর। ইরানি সূত্রের বরাতে সিএনএনের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের উপকূলীয় কয়েকটি শহরে গত কয়েক ঘণ্টায় একাধিক হামলা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্...