কৃষকদের দোরগোড়ায় থেকে কৃষি পরামর্শ ও সেবা দেওয়ার জন্য নীলফামারীর বিভিন্ন ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসনের জন্য নির্মিত সরকারি কোয়ার্টারগুলোর অধিকাংশই এখন জরাজীর্ণ। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় জেলার ৪৮ কোয়ার্টারের মধ্যে ৪০টিই বসবাসের অনুপযোগী হয়ে পরিত্যক্ত পড়ে রয়েছে। মাত্র দুটি বর্তমানে বসবাসযোগ্য। আরও ছয়টি সংস্কার করলে ব্যবহার করা সম্ভব।
সৈয়দপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে দেখা যায়, অধিকাংশ কোয়ার্টার ঢেকে গেছে ময়লা-আবর্জনা ও জঙ্গলে। কোথাও দরজা-জানালা নষ্ট, কোথাও দেয়াল...