বরাবর
নির্বাহী প্রকৌশলী
পানি উন্নয়ন বোর্ড, গাইবান্ধা
সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভয়াল ভাঙনের কবলে পড়া ‘ভোরের পাখি’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আর্তনাদ কেউ শোনেনি। নদী যখন প্রতিদিন একটু একটু করে স্কুলের বারান্দা, মাঠ আর শ্রেণিকক্ষ গিলে খাচ্ছিল, তখন আপনাদের দূরবীন দিয়েও দেখা যায়নি। আপনারা হয়তো ভাবছিলেন, ‘দেখি না, তিস্তা কতদূর যেতে পারে!’ তিস্তা পরীক্ষায় পাস করেছে।
বিদ্যালয়টি নদীর পেটে চলে যাওয়ার পর এখন হঠাৎ করেই ঘুম ভাঙল আপনাদের। শুরু করেছেন জিও ব্যাগ ফেলা। অর্থাৎ রোগী মারা যাওয়ার পর ডাক...