সৌদি আরবের
মক্কায় অবস্থিত হেরা সাংস্কৃতিক জেলায় পবিত্র কোরআন জাদুঘরে রয়েছে পবিত্র কোরআনের বহু
দুর্লভ নিদর্শন। এর মধ্যে ১৯০৬ সালে রাশিয়ার কাজানে মুদ্রিত পবিত্র কোরআনের একটি
বিরল কপি হয়ে ওঠেছে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ।
জাদুঘরে
সংরক্ষিত এই দুর্লভ কপিতে সংযোজিত রয়েছে বিভিন্ন আলেম ও গবেষকের ব্যাখ্যা, টীকা এবং
প্রান্তলিপি। এসব সংযোজন যুগে যুগে পবিত্র কোরআনের আয়াতের অর্থ ও ব্যাখ্যা
অনুধাবনে ইসলামী পণ্ডিতদের গবেষণা ও শ্রমের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে।
জাদুঘরটিতে আরও
রয়েছে বহু প্রাচীন পাণ্ড...