গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ১০টি গুদাম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়িও।আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হত...