গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ৫টি দোকান ভাঙচুর করা হয়। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে ঘটে এ ঘটনা। আহত মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম টুটুল (৫২), জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে মিকাইল ইসলাম টুটুলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন...