চট্টগ্রামে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। নগরের শহীদ শাহজাহান মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ২৪টি দল। চ্যাম্পিয়ন দল পাবে দুই লাখ টাকা ও ট্রফি, রানার্সআপ দল পাবে এক লাখ টাকা।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বৃহস্পতিবার বেলা ১টায় । প্রথম ম্যাচে বেলা দেড়টায় মুখোমুখি হবে দুর্বার সংঘ ও চট্টগ্রাম-১১। আগামী ২৮ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন পাঁচ হাজার টাকা।মঙ্গলব...