পর্তুগালের রাজধানী লিসবনে আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় সংগীতশিল্পী কৈলাস খেরের একক সংগীতানুষ্ঠান। নেপালি কমিউনিটি অব পর্তুগালের আয়োজনে এ অনুষ্ঠানে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কাজা দো বাংলাদেশ। আয়োজকদের দাবি, পর্তুগালে বাংলাদেশি ও নেপালি কমিউনিটির যৌথ উদ্যোগে এ ধরনের বড় সাংস্কৃতিক আয়োজন এবারই প্রথম।লিসবনের ঐতিহ্যবাহী সাগ্রেস ক্যাম্পো পিকেনো হলে অনুষ্ঠিত হবে এই সংগীতানুষ্ঠান। আয়োজনের বিস্তারিত তুলে ধরতে গতকাল লিসবনের বেনফরমোসো রোডের উজানভাটি র...