ঝকঝকে ও নিখুঁত ‘গ্লাস স্কিন’ বা কাচের মতো স্বচ্ছ ত্বকের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান স্কিনকেয়ার বা ‘কে-বিউটি’। তবে ১০ ধাপের এই রূপচর্চার কথা শুনে অনেকেই ঘাবড়ে যান। যুক্তরাষ্ট্রের সাময়িকী হারপার’স বাজার-এর এক প্রতিবেদনে ত্বকবিশেষজ্ঞ ডা. ওয়াই ক্লেয়ার চ্যাং ও রূপবিশেষজ্ঞ এরিকা চোই জানিয়েছেন, এটি কোনো কঠোর নিয়ম নয়; বরং ত্বকের ধরন বুঝে ধাপে ধাপে আর্দ্রতা ধরে রাখার একটি সহজ কৌশল।ধাপ ১: অয়েল ক্লিনজারদিনশেষে ত্বকের মেকআপ, সানস্ক্রিন ও অতিরিক্ত তেল দূর করতে প্রথমে তেলভিত্তিক ক্লিনজার ব্যবহার করা হয়। এ...